ইসলাম শান্তি ও নিরাপত্তারধর্ম : সাইফুদ্দীন আহমদ আল হাসানী
মাইভা–ার দরবার শরিফের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল
মাইজভা–ারী বলেন, ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম। সন্ত্রাস ও জঙ্গিবাদের যেই তকমা ইসলামের ওপর আরোপ করার অপচেষ্টা চলছে, তার সাথে ইসলামের
ন্যূনতম সম্পর্ক নেই। তিন গত ২১ সেপ্টেম্বর শুক্রবার রাতে পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় ১০দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলে সভাপতির বক্তব্যে
উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলে বিশেষ মেহমান ছিলেন নাজিম উদ্দিন, মো. মুজিবুল হক সোহেল।
তাকরির পেশ করেন মাওলানা মো. আবুল হাসনাত, মুহাম্মদ শাহ আল জিহাদী, ড. এসএম বোরহান উদ্দিন, মুহাম্মদ গিয়াস উদ্দীন আত–ত্বাহেরী। উপস্থিত ছিলেন
মাওলানা কাজী নেজামুল হক, মুহাম্মদ আবুল কাশেম, তসকির সওদাগর, জয়নাল মেম্বার, এম সাইফুদ্দীন, জসিম উদ্দীন প্রমুখ। মাহফিল শেষে দেশ ও জাতির
শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সূত্র - দৈনিক পূর্বকোণ


Social Link